রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামের একটি প্লাস্টিকের গোডাউনে বিকেল সাড়ে চারটায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।